Thursday, January 19, 2012

আমি একদিনও না দেখিলাম তারে

আমি একদিনও না দেখিলাম তারে - আমাদের লালন সব সময় চেষ্টা করতো তাকে দেখবার কিনতু শেষ পর্যন্ত দেখা পেল কিনা, সেটা জানা যায় নি - কিনতু দেখা হোক বা না হোক, সেটা বড় কথা নয় - সে যে চেস্টা করেছিল, সেটাই বড় কথা - তবে আমার ধারণা সে দেখা পেয়েছিল - একেবারে শেষ জীবনে

ডালাস জুড়ে বৃষ্টি

আজ সারাদিন বৃষ্টি হলো ডালাস জুড়ে - বৃষ্টির কারণে তাপমাত্রাও নেমে এলো দ্রুত গতিতে - এখন শীতের মধ্যে বসে আছি লেপ-কাথা নিয়ে - একটু পরে সন্ধা নামবে - তখন চা নিয়ে বসবো টিভির সামনে - তারপর টিভি ছেড়ে ঘুমিয়ে যাব - হয়ত বসার ঘরেই রাত পার করবো -

আমার সবচেয়ে প্রিয় হবি

আমার সবচেয়ে প্রিয় হবি হলো বাসায় থাকা - কোন ভাবে একবার বাসায় ঢুকে পড়তে পারলে হয় - তারপর চা নিয়ে কম্পিউটারের সামনে বসা - এই চা নিয়ে বসার ব্যাপারটা আগে ছিল না - recently হয়েছে - recently আর কি কি হয়েছে ? আর একটা হলো সন্ধার পর shower করা - তারপর চা বানিয়ে টিভির সামনে বসা -

Thursday, January 12, 2012

মানুষ মাত্রই একা

সকাল পাচটা বাজে - একদম ঘুম আসছে না - রাত ভর কাজ করলাম - ভাবছি ফজর পরে ঘুমাবো - মাথায় আজকে নুতন পোকা ঢুকেছে - সন্ধে বেলায় যখন পার্কে হাটছিলাম, তখনি পোকাটা ঢুকলো - আমার মনে হলো, আমরা মানুষেরা কতই একা ? আমার হয়তো সবি আছে - টাকা আছে, প্রতিপত্তি,আছে, সন্মান আছে, তারপরেও আমি একা - সেটা কি রকম?
যেমন, আমার ভীষণ অসুখ হলো, যার নিরাময় চিকিত্সা শাস্ত্রে নেই - ডাক্তাররা জবাব দিলেন - তখন আপনজনরা আমার পাশে এসে বসবে, আমার জন্য কান্নাকাটি করবে কিনতু এই যে সীমাহীন রোগ-কষ্টে ভুগছি, সেটা কি কেউ শেয়ার করতে পারছে ? চাইলেও পারছে
না -

আবার কোন কারণে আমি সীমাহীন আনন্দিত হলাম - আমার আপনজনরা এসে আনন্দ করতে লাগলো, কিনতু যে আনন্দটুকু আমি পাচ্ছি, সেটা কি কেউ পাচ্ছে ? আমি চাইলেও কারো সাথে ভাগাভাগি করতে পারছি না - সে অনুভূতিটুকু শুধুই আমার -